Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে জব কনসালটেন্সির নামে সাইবার প্রতারণা, ধৃত ১

জব কনসালটেন্সির আড়ালে সাইবার প্রতারণার জাল ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ।

দুর্গাপুরে জব কনসালটেন্সির নামে সাইবার প্রতারণা, ধৃত ১
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: জব কনসালটেন্সির আড়ালে সাইবার প্রতারণার জাল ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। সিটি সেন্টারের ১২নম্বর রানি রাসমণি রোড থেকে সাহেব মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক আটদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, একটি ভুয়ো জব কনসালটেন্সি খুলে সাইবার অপরাধের জাল বিছিয়েছিল সাহেব। কর্মসংস্থানের টোপ দেখিয়ে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করে ওটিপি সহ ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। এরপর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হত। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তদন্তে নেমে ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, একাধিক মোবাইল, বিভিন্ন ব্যাংকের বেশকিছু পাসবই ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তদন্তকারীরা সেসব সামগ্রী খতিয়ে দেখছেন। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ