Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাজার গাছ কেটে বেআইনিভাবে নিলাম? স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

বনদপ্তরের কোনও অনুমতি ছাড়াই ১০৫৫টি  ইউক্যালিপটাস গাছ কেটে নিলাম করা হবে। এমনই অভিযোগ পেয়ে সমস্ত কাটার উপর নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট।

হাজার গাছ কেটে বেআইনিভাবে নিলাম?  স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বনদপ্তরের কোনও অনুমতি ছাড়াই ১০৫৫টি  ইউক্যালিপটাস গাছ কেটে নিলাম করা হবে। এমনই অভিযোগ পেয়ে সমস্ত কাটার উপর নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট। 

Advertisement

অভিযোগ, বাঁকুড়ার সিহর গ্রামপঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে গাছ নিলাম হয়েছে। এমনই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় দুই বাসিন্দা। সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, গ্রাম পঞ্চায়েত প্রধান কীসের ভিত্তিতে ওই গাছগুলি নিলামের সিদ্ধান্ত নিলেন? বিষয়টি নিয়ে বনদপ্তরের বিভাগীয় আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে। কোতুলপুর থানার ওসি আদালতের এই নির্দেশ জানাবেন পঞ্চায়েত প্রধানকে। 
মামলাকারীদের তরফে আইনজীবী অভিযোগ করেন, ২৫ ফেব্রুয়ারি নিলামের নোটিস দেওয়া হয়। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই নিলাম প্রক্রিয়া চলার কথা। ১৬ লক্ষ টাকা থেকে নিলামের দর ধার্য করা হয়েছে। এভাবে নিলাম করার এক্তিয়ার পঞ্চায়েত প্রধানের নেই। রাজ্যের তরফে জানানো হয়, বাঁকুড়ার মহাকুমা শাসক কোতুলপুরের বিডিও ও ডিভিশনাল বনদপ্তরের আধিকারিকের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। এই বক্তব্য শুনেই গাছ কাটা ও নিলামের উপর স্থগিতাদেশ জারি করে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ