Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋণদান সংস্থায় তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা

দীর্ঘদিন ধরে জমা রাখা সোনা ফেরত না পেয়ে ঋণদান সংস্থার শাখায় তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ মতিগঞ্জ এলাকায়

ঋণদান সংস্থায় তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: দীর্ঘদিন ধরে জমা রাখা সোনা ফেরত না পেয়ে ঋণদান সংস্থার শাখায় তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ মতিগঞ্জ এলাকায়। গ্রাহকদের দাবি, প্রায় ১৬ বছর আগে তাঁরা সোনা রেখে ঋণ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তাঁরা সোনা ফেরত পাচ্ছেন না। জানা গিয়েছে, ২০১০ সাল নাগাদ ওই শাখায় ডাকাতির ঘটনা ঘটে। বহু গ্রাহকের সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েক বছর পর ডাকাতির কিনারা করে। উদ্ধার হয় সমস্ত সোনা। অভিযোগ, এরপরও কর্তৃপক্ষ গচ্ছিত সোনা ফেরত দিতে নানা টালবাহানা করতে থাকে। তখন আদালতের দ্বারস্থ হন গ্রাহকরা। তাঁদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গচ্ছিত সোনা ফেরত পাচ্ছেন না তাঁরা। প্রতিবাদে এদিন শাখায় এসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। এরপর শাখায় তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। এবিষয়ে এক গ্রাহক কিংকর সাহা বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের গচ্ছিত সোনা ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ। শুভাশিস দাস নামে এক কর্মী বলেন, ২০১১ সালে একটি ঘটনা ঘটেছে। এরপর প্রায় সকলের সোনা ফেরত দেওয়া হয়েছে। বাকিদের সোনা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ