Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মোদি সরকারের নয়া বিদ্যুৎ বিলে বিপদ বাড়বে গ্রাহকের, অভিযোগ

কেন্দ্রীয় সরকার ২০২২ সালের বিদ্যুৎ বিল এনেছে। তা এখন বিদ্যুৎ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিবেচনায় আছে।

মোদি সরকারের নয়া বিদ্যুৎ বিলে   বিপদ বাড়বে গ্রাহকের, অভিযোগ
  • ৭ মার্চ, ২০২৫ ০০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকার ২০২২ সালের বিদ্যুৎ বিল এনেছে। তা এখন বিদ্যুৎ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিবেচনায় আছে। এই বিল আইনে পরিণত হলে তা যেমন রাজ্য সরকারগুলির বিদ্যুৎ সংক্রান্ত অধিকার খর্ব করবে, তেমনই বিপাকে ফেলবে গ্রাহকদেরও। এই অভিযোগে মঙ্গলবার দিল্লিতে অবস্থান বিক্ষোভ করল অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে, তা বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারিকরণের দিকে ঠেলে দেবে এবং গ্রাহকদের উপর বাড়বে আর্থিক বোঝা। রাজ্য সরকারের আওতাভুক্ত বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিও আর্থিকভাবে আরও কমজোরি হয়ে পড়বে। সংগঠনের অফিস সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, কেন্দ্রের বিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহকরা। বর্তমান কেন্দ্রীয় বিদ্যুৎ আইন অনুযায়ী রাজ্য সরকারগুলির গ্রাহকদের বিদ্যুৎ বিলে সরাসরি ভর্তুকি দেওয়ার সুযোগ থাকে। কোটি কোটি গ্রাহক সেই ভর্তুকি পান। কিন্তু নয়া বিদ্যুৎ বিলে রাজ্য সরকারগুলির সেই ক্ষমতা খর্ব করা হবে। তাতে আর্থিক ক্ষতি হবে গ্রাহকদের। তাছাড়া, কেন্দ্র যেভাবে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে, তার পরিষেবা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ