ওয়ারাঙ্গল: তেলেঙ্গানার গণেশ নবরাত্রীর এবারের আকর্ষণ ১ কোটি ৯৩ লক্ষ টাকার নোট পরিহিত প্রতিমা। ওয়ারাঙ্গলের শিবনগরে বাসবী কলোনির বিনায়ক ট্রাস্ট ভবনের পুজোয় প্রথম দিন থেকেই প্রতিমা দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। উদ্যোক্তারা জানাচ্ছেন, এ বছর প্রতিমার গায়ে জড়ানো নোটের পরিমাণ আগের বারের থেকে বেড়েছে। গত বারে ১ কোটি ৫১ লক্ষ টাকার প্রতিমার অলঙ্কার হিসাবে গায়ে ছিল। তা এবছর ৪২ লক্ষ টাকা বেড়েছে।



