Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কুকুরেয়ার হাতে কোচের ট্যাটু

‘বিশ্বকাপ জিতলে কোচের ট্যাটু বানাব।’ আর্জেন্তিনার বিরুদ্ধে ফাইনালের আগে এমনই মন্তব্য করেছিলেন স্পেনের উইং ব্যাক কুকুরেয়া।

কুকুরেয়ার হাতে কোচের ট্যাটু
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: ‘বিশ্বকাপ জিতলে কোচের ট্যাটু বানাব।’ আর্জেন্তিনার বিরুদ্ধে ফাইনালের আগে এমনই মন্তব্য করেছিলেন স্পেনের উইং ব্যাক কুকুরেয়া। মেগা আসরে লায়োনেল মেসিদের হারিয়েছে স্পেন। আর কুকুরেয়াও কথা রাখলেন। বাঁ হাতে লা রোহাদের কোচ লুই ডে লা ফুয়েন্তের ট্যাটু বানালেন তিনি। সেই ভিডিও পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছেন স্প্যানিশ হেডমাস্টার বিশ্বকাপ ধরে আছেন। ক্যাপশনে লেখেন, ‘প্রতিশ্রুতি পূরণ হল।’ অবশ্য ফাইনালের আগে কুকুরেয়া মজা করে আরও একটি মন্তব্য করেছিলেন, ‘বিশ্বকাপ জিতলে জাতীয় দল থেকে অবসর নেব।’ সেই বিষয়ে মন্তব্য অবশ্য করেননি স্প্যানিশ ডিফেন্ডার। উল্লেখ্য, স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কুকুরেয়া। ফাইনালে মেসিদের বিরুদ্ধেও তাঁর পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবল মহলে। স্পেনের রক্ষণের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ