Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার সিএসআর

আইসিসি-র সোশ্যাল ইমপ্যাক্ট সামিট ২০২৬ অনুষ্ঠিত হল কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) আয়োজিত অষ্টম ‘সোশ্যাল ইমপ্যাক্ট সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস’-এ।

স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়নে  ৫০ হাজার কোটি টাকার সিএসআর
  • ২৭ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

আইসিসি-র সোশ্যাল ইমপ্যাক্ট সামিট ২০২৬ অনুষ্ঠিত হল কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) আয়োজিত অষ্টম ‘সোশ্যাল ইমপ্যাক্ট সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস’-এ। অনুষ্ঠানে আইসিসি-র ভাইস প্রেসিডেন্ট কেশব ভজঙ্কা জানান, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ২৭ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপর উঠে এসেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে প্রতি বছর দেশে সিএসআর খাতে গড়ে ৫০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কুণাল সরকার বলেন, ‘স্বাধীনতার সময় গড় আয়ু ৪০ বছরের কম থাকলেও এখন তা ৭০ ছুঁয়েছে। চিকিত্‍সা ক্ষেত্রে উন্নতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অন্যান্য বক্তাদের মধ্যে এনবিআইআরটি-র সভাপতি ডাঃ এসপি গন চৌধুরী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীবা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজীবা সিনহা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ