Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

৩ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান! অসমে চাঞ্চল্য

তিনজন সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ অসমের নগাঁওয়ের এই ঘটনায় আত্মঘাতী জওয়ানের নাম বল্লানি প্রেমাম্বরম।

৩ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান! অসমে চাঞ্চল্য
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: তিনজন সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ অসমের নগাঁওয়ের এই ঘটনায়  আত্মঘাতী জওয়ানের নাম বল্লানি প্রেমাম্বরম। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বল্লানি অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর (এএসআই) পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, কাটিমারিতে সিআরপিএফের ৩৪ ব্যাটালিয়নের ক্যাম্পের মূল প্রবেশদ্বারের সামনে প্রহরার দায়িত্বে ছিলেন বল্লানি। আচমকা ইনসাস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। গুলিবিদ্ধ হন হেড কনস্টেবল বিষ্ণুপ্রসাদ বাঘেল, এসআই রামনওয়াল সিং যাদব এবং এএসআই মানে গোবিন্দ শ্রীপুল। ঘটনাস্থলেই প্রাণ হারান বিষ্ণুপ্রসাদ এবং রামনওয়াল। গুরুতর আহত এএসআই গোবিন্দ বর্তমানে  চিকিৎসাধীন। 

Advertisement

নগাঁও পুলিশের ডেপুটি সুপার (সদর) পারমিতা সরকার জানান, বল্লানি প্রথমে হেড কনস্টেবল বিষ্ণুপ্রসাদকে লক্ষ্য করে গুলি চালান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দায়িত্ব বুঝে নিতে সদ্য শিবিরে এসেছিলেন এসআই রামনওয়াল। তাঁকেও গুলি করেন বল্লানি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুলির আওয়াজ শুনে এএসআই গোবিন্দ ছুটে এলে তাঁর উপরেও হামলা চালান বল্লানি। এরপর বি/১৭১ ব্যারাকে গিয়ে নিজেও আত্মঘাতী হন তিনি। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিআরপিএফ এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা। কী কারণে বল্লানি এই কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ