Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২ তৃণমূল নেত্রীকে ডিম ছুড়ল জনতা

তৃণমূলের দুই নেত্রীর উপরে ডিম ছুড়ল জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্দেশখালি ব্লকের এক নম্বর সরবেড়িয়া এলাকায়।

২ তৃণমূল নেত্রীকে ডিম ছুড়ল জনতা
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: তৃণমূলের দুই নেত্রীর উপরে ডিম ছুড়ল জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্দেশখালি ব্লকের এক নম্বর সরবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পর থেকে  সবিতা রায় ও মিঠু সর্দার নামে দুই তৃণমূল নেত্রী বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। এদিন সরবেড়িয়া এলাকায় দুজনকে দেখতে পেয়ে উত্তেজিত মানুষ তাঁদের উপরে ডিম ছুড়তে শুরু করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন দুই নেত্রী সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করেছেন বাসিন্দাদের। তাই ক্ষিপ্ত জনতা তাঁদের উপরে ডিম ছুড়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে। এই বিষয়ে তৃণমূলের দুই নেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি নেতা হেমন্ত তপন হালদার বলেন, দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত। আমরা চাই না, কেউ আইন হাতে তুলে নিক। প্রশাসনকে বলব, তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত শাস্তি দিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ