Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিয়ের পর প্র্যাকটিসে রোনাল্ডো

রঙিন চুল! মুখে হাজার ওয়াটের হাসি— বিয়ের পর নতুন রূপে আল নাসেরে অনুশীলনে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বিয়ের পর প্র্যাকটিসে রোনাল্ডো
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: রঙিন চুল! মুখে হাজার ওয়াটের হাসি— বিয়ের পর নতুন রূপে আল নাসেরে অনুশীলনে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সোশ্যাল মিডিয়ায় প্র্যাকটিসের কয়েকটি ছবি নিজেই পোস্ট করেছেন সিআরসেভেন। ক্যাপশনে লেখেন ‘ব্যাক’। পাশাপাশি সদ্য বিবাহিতকে সতীর্থদের অভিনন্দন জানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

Advertisement

গত মঙ্গলবার দীর্ঘদিনের প্রেমিকা জিওর্জিনা রডরিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনাল্ডো। লিসবনের ছোট্ট শহর কাসাকাইয়ে চার হাত এক হয়। সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া অনুষ্ঠানে নবদম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রোনাল্ডো ও জিওর্জিনা। তবে পর্তুগিজ সংবাদমাধ্যমে খবর, বিয়ের আগে নাকি জিওর্জিনার সঙ্গে সম্পত্তির ভাগ নিয়ে বিশেষ চুক্তি সেরে ফেলেছিলেন। সরকারি নথিতেও নাকি তার উল্লেখ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ