Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আর্জেন্তিনার জামাই হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বুয়েনস আইরেসের মেয়ে, দীর্ঘদিনের বান্ধবী জিওর্জিনা রডরিগেজকে বিয়ে করলেন পর্তুগিজ মহাতারকা।

বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: আর্জেন্তিনার জামাই হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বুয়েনস আইরেসের মেয়ে, দীর্ঘদিনের বান্ধবী জিওর্জিনা রডরিগেজকে বিয়ে করলেন পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার লিসবনের ছোট্ট শহর কাসাকাইয়ে চার হাত এক হল। সিআরসেভেনের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া অনুষ্ঠানে নবদম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো ও জিওর্জিনা একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দু’জনের অনামিকায় শোভা দিচ্ছে আংটি। আর ক্রিশ্চিয়ানোর পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা সি ও জি-এর মধ্যে ভালোবাসার ইমোজি।

Advertisement

জিওর্জিনার সঙ্গে ২০১৬ সাল থেকে সম্পর্কে রোনাল্ডো। মাদ্রিদের এক দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জিওর্জিনা। তখনই রোনাল্ডোর সঙ্গে পরিচয়। তারপর এক দশক কাটিয়ে দিয়েছেন তাঁরা। গত বছর বাগদানের ঘোষণা করেছিলেন এই জুটি। তারপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে মাঝেমধ্যেই গুঞ্জন শোনা যেত। সম্প্রতি পর্তুগিজ সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, জন্মশহর মাদেইরায় বিয়ে করবেন রোনাল্ডো। তাই এক গির্জায় বিয়ের খবর শুনে কয়েক হাজার সমর্থক ভিড়ও করেছিলেন। কিন্তু পরে বর-কনে এলে দেখা যায় তাঁরা ভিন্ন। শেষ পর্যন্ত লিসবনের সৈকত শহর কাসাকাইয়ে নিজের ভিলাতেই বিয়ে সারলেন ৪১ বছর বয়সি মহাতারকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ