Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে সংকট, ড্রামে দেওয়া হচ্ছে না তেল, সমস্যায় ভেসেল, লঞ্চ ও ভুটভুটি পরিষেবা

ড্রামে অথবা প্লাস্টিকের বোতলে দেওয়া যাবে না ডিজেল, পেট্রোল। সরকারি নির্দেশিকা জারির পর এবার সুন্দরবন এলাকায় স্তব্ধ হতে পারে ভুটভুটি ও ভেসেল পরিষেবা।

সুন্দরবনে সংকট, ড্রামে দেওয়া হচ্ছে না তেল, সমস্যায় ভেসেল, লঞ্চ ও ভুটভুটি পরিষেবা
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ড্রামে অথবা প্লাস্টিকের বোতলে দেওয়া যাবে না ডিজেল, পেট্রোল। সরকারি নির্দেশিকা জারির পর এবার সুন্দরবন এলাকায় স্তব্ধ হতে পারে ভুটভুটি ও ভেসেল পরিষেবা। ইতিমধ্যে কাকদ্বীপের লট নম্বর আট থেকে কচুবেড়িয়া যাওয়ার ভেসেল ঘাটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তেল সরবরাহ অনিয়মিত হওয়ার জন্য ভেসেল অনিয়মিত ভাবে চলবে। এছাড়াও সুন্দরবনের নদীমাতৃক এলাকাগুলিতে লঞ্চ ও ভুটভুটি চলাচল নিয়েও সমস্যা তৈরি হয়েছে। কারণ প্রতিটি জলযানের জন্য তেল ড্রামে ভরে পেট্রোল পাম্প থেকে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে প্রায় তিন দিন ধরে আর কোনো পেট্রোল পাম্প ড্রামে তেল দিচ্ছে না। যে কারণে সমস্যা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে সাগর, ঘোড়ামারা, মৌসুনি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ফেরি সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। লট নম্বর আট ও কচুবেড়িয়া ভেসেল ইনচার্জ সুখচাঁদ হেমব্রম বলেন, ‘আগামী দিনে কী পরিস্থিতি তৈরি হবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তেল সরবরাহের উপর নির্ভর করবে ভেসেল পরিষেবা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। তাঁদের দাবি, এমন চলতে থাকলে কোনো ট্রলার সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না। জন পরিষেবাও বন্ধ হয়ে যাবে। বিষয়টি সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ