দুবাই: ক্রিকেটে দুর্নীতি কড়া হাতে দমন করতে মরিয়া আইসিসি। সম্প্রতি তা চোখেও পড়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগে গড়াপেটার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মনজ্যোৎ কালরা। এবার ক্রিকেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার অখিলেশ রেড্ডির বিরুদ্ধে। আট বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে আইসিসি। অবৈধভাবে ম্যাচের ফল প্রভাবিত ও পরিবর্তনের চেষ্টা সহ তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে রেড্ডির বিরুদ্ধে।



