Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়াডে ক্রিকেটের সূচি ঘোষিত

আসন্ন এশিয়ান গেমসে সোনা ধরে রাখার লক্ষ্যে লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। তিন বছর আগে হাংঝৌয়ে আয়োজিত আসরে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতেছিল ভারত।

এশিয়াডে ক্রিকেটের সূচি ঘোষিত
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আসন্ন এশিয়ান গেমসে সোনা ধরে রাখার লক্ষ্যে লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। তিন বছর আগে হাংঝৌয়ে আয়োজিত আসরে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতেছিল ভারত। এবারও তারই পুনরাবৃত্তির আশায় দেশবাসী। পুরুষ দলের অভিযান শুরু ২৮ সেপ্টেম্বর। আয়োজক দেশ জাপানের মুখোমুখি হবেন শ্রেয়স আয়াররা। আর স্মৃতি মান্ধানাদের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর। পুরুষদের ফাইনাল ৩ অক্টোবর। আর মেয়েদের বিভাগে সোনার লড়াই হবে ২২ সেপ্টেম্বর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ