Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে ক্রিকেট দৈত্যরা নাস্তানাবুদ, জিম্বাবোয়ের কাছে ২৩ রানে হার অস্ট্রেলিয়ার

ক্রিকেটের বিশ্বমঞ্চে ফের অঘটন। এবার বি গ্রুপের ম্যাচে ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়াকে দুরমুশ করল জিম্বাবোয়ে। যে জিম্বাবোয়েকে বিশ্বকাপ শুরুর আগে কেউ ধর্তব্যের মধ্যেও ধরেনি।

বিশ্বকাপে ক্রিকেট দৈত্যরা নাস্তানাবুদ, জিম্বাবোয়ের কাছে ২৩ রানে হার অস্ট্রেলিয়ার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

কলম্বো, ১৩ ফেব্রুয়ারি: ক্রিকেটের বিশ্বমঞ্চে ফের অঘটন। এবার বি গ্রুপের ম্যাচে ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়াকে দুরমুশ করল জিম্বাবোয়ে। যে জিম্বাবোয়েকে বিশ্বকাপ শুরুর আগে কেউ ধর্তব্যের মধ্যেও ধরেনি। তারাই ট্রাভিস হেডের দলকে ২৩ রানে হারিয়ে চমকে দিল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারও ব্যাট করতে পারেনি অজিরা। ১৯.৩ ওভারে ১৪৬ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ব্র্যাড ইভান্স নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ এবং গ্লেন ম্যাক্সওয়েল পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রান যোগ করে কিছুটা লড়াই করেন। কিন্তু ১৯তম ওভারে ৬৫ রানে মুজারবানির বলে রেনশ আউট হয়ে যাওয়ায় অজিদের সব আশা শেষ হয়ে যায়। ম্যাক্সওয়েল করেন ৩১ রান। মিচেল মার্শের পরিবর্তে অধিনায়ক হওয়া ট্রাভিস হেড করেন ১৭ রান। এছাড়া অজিদের আর কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি।  

Advertisement

বল হাতেও জিম্বাবোয়ের ইনিংসে ভাঙন ধরাতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। বোলিংয়ে কামিন্স ও হ্যাজালউডের না থাকার প্রভাব পড়ল এদিনের ম্যাচে। জিম্বাবোয়ের হয়ে ৬৫ করেন ব্রায়ান বেনেট। ৩৫ রান করে করেন মারুমানি এবং রায়ান। এই ম্যাচ হারার ফলে গ্রুপ বি-তে তিন নম্বরে নেমে এল অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট মাত্র ২। আর দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দু-নম্বরে জিম্বাবোয়ে। গ্রুপ শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ