Bartaman Logo
২৩ জুন, ২০২৬

হোয়াটসঅ্যাপের দায়িত্বে ‘ক্রেড’ প্রধান

হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হলেন কুণাল শাহ। মেসেজিং অ্যাপের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে মেটা। বিস্তারিত পড়ুন।

হোয়াটসঅ্যাপের দায়িত্বে ‘ক্রেড’ প্রধান
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের দায়িত্ব নিলেন আর্থিক প্রযুক্তি সংস্থা ক্রেডের প্রতিষ্ঠাতা কুণাল শাহ। সোমবার মেটার তরফে হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হিসাবে কুণালের নাম ঘোষণা করা হয়। ২০১৯ সাল থেকে এই পদে ছিলেন উইল ক্যাথকার্ট। সূত্রের খবর, মেসেজিং অ্যাপ হিসাবে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারী মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপকে আর্থিক লেনদেন, বিজনেস মেসেজিং ও এআই সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করছেন। এবার সেই পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করেছে মেটা। পাশাপাশি উদ্যোগপতি হিসাবেও কুণালের ভূমিকার প্রশংসা করেছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ