Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিটি সেন্টার মেট্রোর এস্ক্যালেটর শ্যাফ্টের কাঠামোয় চিড়

সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের এস্ক্যালেটর শ্যাফ্টের কাঠামোয় চিড় দেখা দিয়েছে। বুধবার বিষয়টি নজরে আসে।

সিটি সেন্টার মেট্রোর এস্ক্যালেটর শ্যাফ্টের কাঠামোয় চিড়
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের এস্ক্যালেটর শ্যাফ্টের কাঠামোয় চিড় দেখা দিয়েছে। বুধবার বিষয়টি নজরে আসে। ওই চিড় আসলে মেট্রো স্টেশনে ফাটল বলে খবর ছড়িয়ে পড়ে। মেট্রো স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মেট্রো রেলের আধিকারিকদের একটি প্রতিনিধদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেখা গিয়েছে, ওই চিড় প্রবেশপথের এস্ক্যালেটর শ্যাফ্টের একটি কাঠামোয় সৃষ্টি হয়েছে। সেটি একটি স্বতন্ত্র কাঠামো এবং মূল স্টেশন বিল্ডিংয়ের সঙ্গে সংযুক্ত নয়। মূল স্টেশনের কাঠামো সম্পূর্ণরূপে অক্ষত এবং নিরাপদ রয়েছে। চিড়টি মূলত শ্যাফ্ট ঘিরে থাকা দেওয়ালের ক্ল্যাডিং-এর মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ, বাইরে চিড় হয়েছে। ভিতরে কিছু হয়নি। যাত্রীদের চলাচলও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চিড়টির প্রকৃত কারণ নির্ণয়ের জন্য একটি বিস্তারিত প্রযুক্তিগত তদন্ত শুরু হয়েছে। দ্রুত ওই মেরামত করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ