Bartaman Logo
৯ জুন, ২০২৬

সিপিএমের জন আক্রোশ র‌্যালি

কেন্দ্র বিরোধী একাধিক ইস্যুতে মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে ‘জন আক্রোশ র‌্যালি’ করল সিপিএম

সিপিএমের জন আক্রোশ র‌্যালি
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্র বিরোধী একাধিক ইস্যুতে মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে ‘জন আক্রোশ র‌্যালি’ করল সিপিএম। জি-রাম-জি আইন প্রত্যাহার করে পুনরায় মনরেগা চালু করা, চার শ্রম কোড আইন অবিলম্বে বাতিল করা সহ একগুচ্ছ দাবিতে এদিনের সমাবেশে অংশ নিয়েছিলেন সিপিএমের নেতাকর্মীরা। পাশাপাশি মঙ্গলবারের কেন্দ্র বিরোধী সমাবেশে আমেরিকা, ইজরায়েল, ইরান যুদ্ধবিরোধী একটি প্রস্তাবও পাস করানো হয়। মোট ৩৩টি জাঠা কর্মসূচি শেষেই দিল্লিতে এই সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। প্রধানত উত্তর ভারত জুড়েই ওইসব জাঠার আয়োজন হয়েছিল। দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। রামলীলা ময়দানে র‌্যালির উদ্বোধন করেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য তপন সেন, অশোক ধাওয়ালে, কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামি, সিটুর সভাপতি সুদীপ দত্ত  প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ