Bartaman Logo
৯ জুন, ২০২৬

দলত্যাগী প্রতীক উরের অভিযোগ দুর্ভাগ্যজনক, বলল সিপিএম পলিটব্যুরো

দলত্যাগী প্রতীক উর রহমানের ঘটনায় প্রবল অস্বস্তি শুরু হয়েছে সিপিএম পলিটব্যুরোর অন্দরেও। সম্প্রতি সিপিএম রাজ্য কমিটির এই সদস্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

দলত্যাগী প্রতীক উরের অভিযোগ দুর্ভাগ্যজনক, বলল সিপিএম পলিটব্যুরো
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলত্যাগী প্রতীক উর রহমানের ঘটনায় প্রবল অস্বস্তি শুরু হয়েছে সিপিএম পলিটব্যুরোর অন্দরেও। সম্প্রতি সিপিএম রাজ্য কমিটির এই সদস্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবিকে এবিষয়ে প্রশ্ন করা হলে নিজের অস্বস্তি গোপন করেননি তিনি। বলেন, প্রতীক উর রহমান একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এর ফলে দলে কোনো প্রভাব পড়বে না। যুব সমাজ, তরুণ-তরুণীরা সিপিএমের সঙ্গেই আছে। এদিন সিপিএম সাধারণ সম্পাদক বলেন, প্রতীক উর রহমান যে অভিযোগ করেছেন, তা দুঃখজনক। একমাত্র সিপিএম তথা বাম দলেই সবথেকে বেশি কমরেডদের কথা শোনা হয়। তাঁদের অভাব-অভিযোগ, অসন্তোষকে গুরুত্ব দেওয়া হয়।দলীয় সূত্রের দাবি, এদিনের পলিটব্যুরো বৈঠকে এসংক্রান্ত বিষয়টি ওঠেও। বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হলে বামেদের ফল আরও খারাপ হবে কি না, তা নিয়েই চর্চা হয়। বেবি বলেছেন, বাংলায় এবার বামেদের ফল গতবারের থেকেও ভালো হবে। তিনি বলেছেন, কেরলের যাবতীয় নির্বাচনি কর্মসূচিতে এলডিএফের হয়ে নেতৃত্ব দেবেন বিজয়নই। এরপর ভোটে জেতার পর কী হবে, তা দল সর্বসম্মতভাবে স্থির করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ