Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উদ্দাম নাচের তালে কলকাতায় সিপিএমের মনোনয়ন মিছিল

উদ্দাম নৃত্য দেখল শহর কলকাতা। তাও আবার কোনো বিয়েবাড়ি বা আনন্দ উত্সবের নয়। এমন উদ্দাম নৃত্য দেখা গেল, সিপিএমের মনোনয়ন পেশ করার মিছিলে

উদ্দাম নাচের তালে কলকাতায় সিপিএমের মনোনয়ন মিছিল
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্দাম নৃত্য দেখল শহর কলকাতা। তাও আবার কোনো বিয়েবাড়ি বা আনন্দ উত্সবের নয়। এমন উদ্দাম নৃত্য দেখা গেল, সিপিএমের মনোনয়ন পেশ করার মিছিলে। পথচলতি মানুষও খানিক হকচকিয়ে গিয়েছেন। তাঁদের প্রশ্ন, কী হয়েছে? সিপিএম জিতে যায়নি, শুধু মনোনয়ন জমা দিতে গিয়েছে। মিছিলের সামনে ছিলেন উত্তর কলকাতার সাত কেন্দ্রের সাত প্রার্থী। আর পিছনে নবীন থেকে প্রবীণ সকলে নাচলেন ‘বাংলা বাঁচাও’ গানের সঙ্গে।

Advertisement

মঙ্গলবার সকালের দিকে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ার প্রার্থীরা মহম্মদ আলি পার্ক থেকে জেশপ বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করেন। এর মধ্যে চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থী আরসিপিআই, মানিকতলায় সিপিআই, শ্যামপুকুরে আরএসপি ছাড়া বাকি সব কেন্দ্রে সিপিএমের প্রার্থী। চৌরঙ্গিতে প্রার্থী হয়েছেন সঞ্জয় বসু।  এন্টালি কেন্দ্রে আব্দুল রউফ। জোড়াসাঁকো কেন্দ্রে ভরতরাম তিওয়ারি, বেলেঘাটায় প্রার্থী পারমিতা রায়। কাশীপুর-বেলগাছিয়ার প্রার্থী হয়েছেন রাজেন্দ্র গুপ্তা। মানিকতলায় মৌসুমি ঘোষ ও শ্যামপুকুরে ঝুমা দাস। উত্তর কলকাতার এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কল্লোল মজুমদার, সিপিআই নেতা প্রবীর দেব প্রমুখ। 
এদিনই দমদম, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, নোয়াপাড়া, খড়দহ, নৈহাটির বাম প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। বারুইপুর এসডিও অফিসে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাঁচটি কেন্দ্র জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এর মধ্যে সোনারপুর দক্ষিণে সিপিআই প্রার্থী। বাকি চারটিতে প্রার্থী দিয়েছে সিপিএম। বারুইপুরের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সম্পর্কিত সংবাদ