Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম বামফ্রন্ট সরকারের শপথের দিন থেকে শহরে নয়া কর্মসূচি সিপিএমের

২১ জুন থেকে কলকাতায় সিপিএম শুরু করবে 'মানুষের দরবারে মানুষের ইতিহাস' কর্মসূচি। ইতিহাসের বিকৃতি রোধে নতুন উদ্যোগ। বিস্তারিত পড়ুন।

প্রথম বামফ্রন্ট সরকারের শপথের দিন  থেকে শহরে নয়া কর্মসূচি সিপিএমের
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতায় নয়া কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছাবে সিপিএম জেলা নেতৃত্ব। ‘মানুষের দরবারে মানুষের ইতিহাস’ শীর্ষক কর্মসূচি শুরু হবে ২১ জুন থেকে। চারদিন শহরের ৪০টি জায়গায় দেশভাগের ইতিহাস এবং সেইসময় বামপন্থীদের ভূমিকা তুলে ধরার দায়িত্ব পড়েছে সিপিএমের তরুণদের উপর। শুক্রবার সিপিএমের কলকাতা জেলা কার্যালয় প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জেলা সম্পাদক কল্লোল মজুমদার।

Advertisement

কল্লোলবাবু বলেন, ‘২০২২ সালের পর আবার কলকাতাজুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিহাস ভেঙেচুরে বিনির্মাণ করতে চায় বিজেপি। কারণ, ইতিহাসের বিকৃতি না ঘটাতে পারলে ওদের অগ্রগতি ঘটাতে পারে না। আমরা প্রকৃত ইতিহাসকে সামনে আনার চেষ্টা করব।’ 
উগ্র দক্ষিণপন্থার ঐতিহাসিক গতিপথ নিয়ে একটি পুস্তিকা 
প্রকাশিত হবে। সেটি এলাকার মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট 
সরকার শপথগ্রহণ করেছিল ২১ জুন। সেইদিন থেকেই শুরু হবে কর্মসূচি। রাসবিহারী, বেহালা ১৪ নম্বর, বেহালা পর্ণশ্রী, বাগবাজার, কসবা, গার্ডেনরিচসহ বিভিন্ন এলাকায় এই অনুষ্ঠান হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ