Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরে বাদ পড়া ভোটারদের জন্য সুপ্রিম কোর্টে সিপিএম নেতা

এসআইআরে বাদ যাওয়া ২৭ লক্ষ নির্বাচকের দ্রুত সমাধানের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সিপিএম নেতা সাম্য গঙ্গোপাধ্যায়।

এসআইআরে বাদ পড়া ভোটারদের  জন্য সুপ্রিম কোর্টে সিপিএম নেতা
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে বাদ যাওয়া ২৭ লক্ষ নির্বাচকের দ্রুত সমাধানের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সিপিএম নেতা সাম্য গঙ্গোপাধ্যায়। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে মনে করছেন সাম্য। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি রায়দিঘি কেন্দ্রে সিপিএমের প্রার্থীও হয়েছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনির যুগ্ম-সম্পাদক সাম্য বলছিলেন, ‘জমি-বাড়ি বিক্রির ক্ষেত্রেও তো ভোটার কার্ড লাগে। কেউ সেই কাজও করতে পারছেন না। ২০০২ সালেও নাম ছিল, এমন ব্যক্তিরও নাম বাদ গিয়েছে! আমাদের দাবি, ট্রাইবুনালের প্রক্রিয়া অতিদ্রুত সম্পন্ন করতে হবে। সমাজের প্রান্তিক মানুষের বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা, রেশনের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে। প্রতিবন্ধীরা পর্যন্ত ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই।’ এই মামলায় আবেদনকারীর পক্ষে লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ