Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

‘কর্পোরেট হলুদ ট্যাক্সি’র বিরোধিতায় সরব বামেরা

আইনি গেরোয় হলুদ ট্যাক্সির অস্তিত্ব সঙ্কটে। সদ্যসমাপ্ত শিল্প সম্মেলনে নয়া আঙ্গিকে শহরে নতুন হলুদ ট্যাক্সি নামানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

‘কর্পোরেট হলুদ ট্যাক্সি’র বিরোধিতায় সরব বামেরা
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনি গেরোয় হলুদ ট্যাক্সির অস্তিত্ব সঙ্কটে। সদ্যসমাপ্ত শিল্প সম্মেলনে নয়া আঙ্গিকে শহরে নতুন হলুদ ট্যাক্সি নামানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। একটি কর্পোরেট সংস্থার হাত ধরে প্রায় তিন হাজার সিএনজি ছোট হলুদ গাড়ি বাজারে নামবে। পাইলট প্রজেক্ট হিসেবে সম্প্রতি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বিভাগীয় সচিব সৌমিত্র মোহনের উপস্থিতি কয়েকটি গাড়ি রাস্তায় নেমেছে। তার প্রতিবাদে এবার পরিবহণ ভবনের সামনে ধর্না কর্মসূচির ডাক দিল এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি ইউনিয়ন। এই বাম সংগঠনের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, কলকাতার পরিবহণ ব্যবস্থার অন্যতম ঐতিহ্যবাহী এই মাধ্যমকে কর্পোরেট সংস্থার হাতে এভাবে তুলে দেওয়া যাবে না। রাজ্য সরকারকে আলোচনায় বসার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে এপ্রিল মাস থেকে লাগাতার প্রতিবাদ চলবে বলে জানানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ