Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

পাঁচ রাজ্যের ভোটের ফল নিয়ে তরজায় দুই বাম দল

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরতেই কার্যত সম্মুখ সমরে নেমে পড়ল দুই বাম দল সিপিএম ও সিপিআই।

পাঁচ রাজ্যের ভোটের ফল নিয়ে তরজায় দুই বাম দল
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরতেই কার্যত সম্মুখ সমরে নেমে পড়ল দুই বাম দল সিপিএম ও সিপিআই। এহেন পরিস্থিতি তৈরির কারণ যত না বাংলা, তার থেকেও বেশি কেরলমের ফল। সোমবার দিল্লিতে দলের দু’দিনের পলিটব্যুরো বৈঠক শেষে সিপিএম জানিয়েছে, কেরলমে কেন এমন ফল হল, তার বিস্তারিত কারণ খুঁজে বের করা হবে। অন্যদিকে, দিল্লিতে দলের দু’দিনব্যাপী জাতীয় পরিষদের বৈঠক শেষে সিপিআই জানিয়েছে, রাজ্যে যেসব সিদ্ধান্ত বা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার সুফল সংক্রান্ত বার্তা সরাসরি ঠিকভাবে ভোটারদের কাছে পৌঁছনোই যায়নি। এরই পাশাপাশি কেরলমে বাম দলগুলির নিজস্ব ভোটব্যাংকেও বিপুল ধস নেমেছে। এর কারণ খুঁজে বের করা জরুরি।

Advertisement

তবে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসায় সিপিএম এবং সিপিআই দু’দলেরই আশঙ্কা, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিঘ্নিত হতে পারে। যদিও বিজেপিকে আটকাতে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরাধরি করে চলার কোনো পরিস্থিতিই নেই বলে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সিপিএম এবং সিপিআইয়ের নেতারা। অন্যদিকে, সোমবার দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় এ কে গোপালন ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, তামিলনাড়ুতে সরকার গঠনে তাঁরা সহযোগিতা করেছেন ঠিকই। কিন্তু সরকারে বাম দলগুলি অংশ নেবে না। বাইরে থেকে সমর্থন দেওয়া হবে। পাশাপাশি, চলতি মাসেই কলকাতায় সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠ বাংলার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন বেবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ