পুলিস আশাবাদী, শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপন হবে কলকাতায়। তবে, স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে। অস্ত্র নিয়ে মিছিল এর অনুমতি দেওয়া হবে না। যে কোনও রকমের অশান্তি এড়ানোর জন্য বিশেষভাবে প্রস্তুত থাকছে কলকাতা পুলিস। সোশ্যাল মিডিয়াতে গুজবে কান না দেওয়ার অনুরোধ পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মার।



