Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপির ‘গোরু বার্তা’, শোরগোল

সবাই কাজ করবেন। কাজ করার জন্যই আমরা মানুষ হয়ে জন্মেছি। না হলে গোরু হয়ে জন্মাতাম! আর দুধ দিতাম!’ আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে সোমবার বিকালে কলকাতা পুলিশের অফিসারদের উদ্দেশে ডিভিয়ো কনফারেন্সে এই বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা!

সিপির ‘গোরু বার্তা’, শোরগোল
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সবাই কাজ করবেন। কাজ করার জন্যই আমরা মানুষ হয়ে জন্মেছি। না হলে গোরু হয়ে জন্মাতাম! আর দুধ দিতাম!’ আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে সোমবার বিকালে কলকাতা পুলিশের অফিসারদের উদ্দেশে ডিভিয়ো কনফারেন্সে এই বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা!

Advertisement

রথযাত্রা সংক্রান্ত ডাকা বৈঠকে সিপির এমন অভিনব বার্তায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে কলকাতা পুলিশের নীচুতলার অফিসার মহলে। কলকাতার ওসি থেকে এসি কেউ বুঝে উঠতেই পারছেন না সিপি আচমকা এমন দিশাহীন কথা কেন বলতে গেলেন। শুধু কলকাতা পুলিশের নীচুতলা নয়। মহূর্তের মধ্যে সিপির এই বক্তব্য কার্যত ‘ভাইরাল’ হয়েছে এরাজ্যের আইপিএস মহলে। আইপিএসরা সিপির আড়ালে আবডালে রীতিমতো মস্করা করছেন তাঁকে নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএস অফিসারের কথায়, ‘দেড়শো বছরের প্রাচীন কলকাতা পুলিশের মতো বাহিনীর সর্বোচ্চ কর্তা হিসাবে সিপির এমন মন্তব্য পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’   

Advertisement
সম্পর্কিত সংবাদ