Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল কোর্ট

দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। সিরিয়ার সেই প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত

সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল কোর্ট
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দামাস্কাস: দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। সিরিয়ার সেই প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত। একই সাজা হয়েছে তাঁর ছোটো ভাই এবং প্রাক্তন সেনাকর্তা মাহের আল আসাদের। ফাঁসির সাজা শোনানো হয়েছে সিরিয়ার দক্ষিণের দারা প্রদেশের নিরাপত্তা বিষয়ক প্রাক্তন প্রধান আতেফ নাজিবকেও। গত ১৪ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে আসাদ ভাইদের বিরুদ্ধে। সেই অপরাধেই তাঁদের এই সাজা শুনিয়েছে দামাস্কাসের একটি ফৌজদারি আদালত। 

Advertisement

২০০০ সালে বা সিরিয়ার মসনদে বসেন আসাদ। এরপর ২০১১ সালে দেরা প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভে আসাদ বাহিনীর নির্মম দমনপীড়ন কেন্দ্র করে সিরিয়ায় গৃহযুদ্ধের সূত্রপাত। লক্ষাধিক মানুষের মৃত্যু এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হন। গৃহযুদ্ধ চলাকালীন নাগরিকদের নির্বিচারে হত্যা, নির্যাতনের অভিযোগ ওঠে আসাদ অনুগত সেনার বিরুদ্ধে। ২০১৩ সালে আগস্টে বিদ্রোহ দমনে পূর্ব দামাস্কাসে নিষিদ্ধ সারিন গ্যাস ব্যবহারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে রাজধানী দামাস্কাসের দিকে অগ্রসর হতে থাকে বিদ্রোহী বাহিনী। পরাজয় নিশ্চিত জেনে সপরিবারে দেশ ছেড়ে মস্কো পালিয়ে যান আসাদ। আহমেদ আল শারার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে বাশার এবং অভিযুক্ত সেনাকর্তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ