Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সঞ্জয় কাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিস্ক্রিয় রাখার নির্দেশ আদালতের, স্বস্তিতে করিশ্মা

সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি ঘিরে আইনি লড়াইয়ের  নতুন মোড়। বৃস্পতিবার সঞ্জয় কাপুরের বিদেশের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রাখার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

সঞ্জয় কাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিস্ক্রিয় রাখার নির্দেশ আদালতের, স্বস্তিতে করিশ্মা
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২০ এপ্রিল: সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি ঘিরে আইনি লড়াইয়ের  নতুন মোড়। বৃস্পতিবার সঞ্জয় কাপুরের বিদেশের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রাখার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। 

Advertisement

এই মামলার সূত্রপাত সঞ্জয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান সামায়রা ও কিয়ান রাজ কাপুরের অভিযোগ থেকে। তারা আদালতে দাবি করে, সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী  প্রিয়া সচদেব কাপুর সম্পত্তি নিয়ে একাধিক অসঙ্গতি করেছেন। অভিযোগ, প্রিয়া একটি জাল উইল তৈরি করেন। এমনকি  সম্পত্তির পূর্ণাঙ্গ হিসাব আদালতে জমা দেননি। অভিযোগ  অনুযায়ী, ওই তালিকা থেকে সঞ্জয়ের পোলো খেলার জন্য ব্যবহৃত দামী ঘোড়া এবং রোলেক্সের মতো ব্র্যান্ডের বিলাসবহুল হাতঘড়িও বাদ দিয়েছে প্রিয়া। এমনকি কিছু স্থাবর সম্পত্তিও উল্লেখ করা হয়নি তালিকায়। 

আদালত স্পষ্ট জানিয়েছে, সঞ্জয়ের এই বিশাল সম্পত্তি সুরক্ষিত রাখা জরুরি এবং তা কোনোভাবেই বিক্রি বা হস্তান্তর করা যাবে না। পাশাপাশি প্রিয়া সচদেব কাপুরকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি সঞ্জয়ের কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না এবং সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালত আরও জানায়, করিশ্মার সন্তানদের এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে তা ‘অবিচার’ করা হবে। 

উল্লেখ্য, গত বছর ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় আকস্মিক মৃত্যু হয় সঞ্জয়ের। প্রথমিক তদন্তে  হার্ট অ্যাটাক বা অ্যানাফিল্যাক্টিক শককে মৃত্যুর কারণ হিসাবে দেখালেও তাঁর মা রানি কাপুর এই মৃত্যুর নেপথ্যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন। যদিও ব্রিটিশ মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছিল, মৃত্যুর কারণ হিসাবে অস্বাভাবিক কিছু তারা খুঁজে পায়নি।

সম্পর্কিত সংবাদ