Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উমরের অন্তর্বর্তী জামিন-আরজি ফেরাল আদালত

মায়ের অস্ত্রোপচার রয়েছে। কাকার মৃত্যু পরবর্তী আচার-অনুষ্ঠানে যোগ দিতে চান। তাই আদালতের কাছে ১৫ দিনের জন্য জামিন চেয়েছিলেন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ।

উমরের অন্তর্বর্তী জামিন-আরজি ফেরাল আদালত
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মায়ের অস্ত্রোপচার রয়েছে। কাকার মৃত্যু পরবর্তী আচার-অনুষ্ঠানে যোগ দিতে চান। তাই আদালতের কাছে ১৫ দিনের জন্য জামিন চেয়েছিলেন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ। মঙ্গলবার উমরের সেই অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির একটি আদালত। এদিন দিল্লির কড়কড়ডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ি উমরের আবেদন ফিরিয়ে দেয়।  বিচারকের সাফ বার্তা- উমরের জামিন চাওয়ার কারণগুলি অযৌক্তিক। কাকার মৃত্যুর প্রায় ৪০ দিন পর কোনো এক আচার-অনুষ্ঠানে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন উমর। আদালতের বক্তব্য, বিষয়টি গুরুত্বপূর্ণ হলে মৃত্যুর পরপরই আবেদন জানানো যেত। এতদিন পর এভাবে জামিন চাওয়ার কোনো মানে হয় না।  ২০২০ সালে দিল্লিতে হিংসা সম্পর্কিত ষড়যন্ত্রের মামলায় জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের নাম জড়ায়। ঘটনার তদন্তে নেমে ১৮ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ইতিমধ্যে ১১ জন জামিনে ছাড়া পেয়েছেন। তবে এখনও উমরের জেলুমক্তি হয়নি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন তিনি। প্রসঙ্গত সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ইউএপিএ আইনেও জামিন পেতে পারেন অভিযুক্ত। এদিন জঙ্গিদের অর্থ সাহায্যে অভিযুক্ত জম্মু-কাশ্মীরের বাসিন্দা সৈয়দ ইফতিকার আন্দ্রেবিকে জামিন দেওয়া হয়। তারপরই উমর খালিদের প্রসঙ্গ ওঠে। সেখানে এই মামলায় উমরদের জামিন খারিজ প্রসঙ্গে পূর্ববর্তী রায় নিয়ে ভিন্নমত পোষণ করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ