Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাইয়ের সভা নিয়ে অভিষেক ও মমতাকে আদালত অবমাননার নোটিস

হাইকোর্টের নির্দেশের পরও ২১ জুলাই শহরের মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় এবার আদালত অবমাননা মামলা দায়ের হল তৃণমূলের বিরুদ্ধে।

২১ জুলাইয়ের সভা নিয়ে অভিষেক ও মমতাকে আদালত অবমাননার নোটিস
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরও ২১ জুলাই শহরের মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় এবার আদালত অবমাননা মামলা দায়ের হল তৃণমূলের বিরুদ্ধে। মামলায় শুক্রবার চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২০১৮ সালের ৩ মে এক নির্দেশে হাইকোর্ট জানিয়েছিল, শহরের কোনো বড়ো বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল। তৃণমূলের সভার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখান থেকে তৃণমূলকে আদালত অবমাননার নোটিস দিতে বলা হয়েছে। ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ