Bartaman Logo
৯ জুন, ২০২৬

কোর্টের রায়ে শাপমুক্তি হল অরবিন্দ কেজরিওয়ালের, আবগারি দুর্নীতি মামলায় মুক্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী

আবগারি দুর্নিতী মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাসের নির্দেশ দিল রাজধানির রাউস আ্যভেনিউ কোর্ট।

কোর্টের রায়ে শাপমুক্তি হল অরবিন্দ কেজরিওয়ালের, আবগারি দুর্নীতি মামলায় মুক্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি: আবগারি দুর্নিতী মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাসের নির্দেশ দিল রাজধানীর রাউস আ্যভেনিউ কোর্ট। তার সঙ্গে এই মামলা থেকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকেও অব্যাহতি দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, সিবিআইয়ের দেওয়া চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। কেজরিওয়ালদের বিরুদ্ধে আনা চার্জশিটের সমর্থনে কোন নির্দিষ্ট প্রমাণ বা সক্ষী পেশ করতে পারেনি সিবিআই। এই নিয়ে এদিন  বিচারক জিতেন্দ্র সিংএর ভৎর্সনার মুখে পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisement

শুধু আপের দুই শীর্ষ নেতাই নন, আবগারি দুর্নিতী মামলা থেকে মুক্তি দেওয়া হল দলের আরও ২১ জন নেতাকে। এদিন কোর্টের রায় শোনার পর প্রকাশ্যেই কেঁদে ফেলেন কেজরি। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আনা এই অভিযোগ ছিল দেশের সবথেকে বড় রাজনৈতিক ষড়যন্ত্র।’ পাশাপাশি তার দাবি, জীবনভর শুধু সততাই অর্জন করেছেন। সত্য সবসময় সামনে আসে। সত্যকে সামনে নিয়ে আসার জন্য আদালতকেও তিনি ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে নতুন আবগারি নীতি আনে দিল্লির তৎকালীন আপ সরকার। মদ কেনার পাশাপাশি বিক্রির পদ্ধতিতেও আনা হয় বেশ কিছু বদল। আর এই নীতি প্রণয়নেই ব্যাপক দুর্নিতীর অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। যার প্রভাব পরে দিল্লির বিধানসভা নির্বাচনেও। বিজেপির কাছে হারতে হয় আপকে। অবশেষে কোর্টের রায়ে শাপমুক্তি হল কেজরির। 

সম্পর্কিত সংবাদ