Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার জগন্নাথ মন্দিরেও কমানো হল কুপনে প্রসাদ বিলি

রান্নার গ্যাস নিয়ে সমস্যার আঁচ এবার দীঘার জগন্নাথ মন্দিরেও। সেখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছে মন্দির কর্তৃপক্ষ।

দীঘার জগন্নাথ মন্দিরেও কমানো হল কুপনে  প্রসাদ বিলি
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাস নিয়ে সমস্যার আঁচ এবার দীঘার জগন্নাথ মন্দিরেও। সেখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। কয়েক মাস আগে মন্দিরে ভোগ বিতরণ শুরু করা হয়েছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও রয়েছে। কুপন কেটে ভোগ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল ভক্তদের। তিন বেলা মিলিয়ে রোজ ৩০০০ মানুষের জন্য রান্না হয়। সূত্রের খবর, এর জন্য সেখানে প্রতিদিন ১০টি করে কমার্শিয়াল সিলিন্ডার প্রয়োজন পড়ে। এমনিতে ২০ থেকে ২৫টি সিলিন্ডার ‘স্টক’ থাকে জগন্নাথ মন্দিরে। মন্দিরের প্রধান পুরোহিত ও অন্যতম ট্রাস্টি রাধারমণ দাস বলেন, ‘এখন সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে। তাই ভক্তদের জন্য ভোগ রান্না কমিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে। যে গ্যাস সিলিন্ডার আমাদের হাতে আছে, তা দিয়ে কিছুদিন টানা যেতে পারে। তাই দিনে তিন বেলায় মোট তিন হাজার মানুষের প্রসাদের বদলে মাত্র ৭৫০ জনের আয়োজন করা হচ্ছে। আমরা ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, যাতে গ্যাসের সরবরাহ দ্রুত পাওয়া যায়।’ মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, ঠাকুরের ভোগের জন্য অবশ্য কাঠেই বেশিরভাগ রান্না হয়। তবে তাঁদের আশঙ্কা, এমন অবস্থা বেশিদিন চলতে থাকলে  কাঠ, ঘুঁটে বা অন্য কোনো বিকল্পের আশ্রয় নিতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ