Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শিশু বিক্রি, দম্পতি আটক গুয়াহাটিতে

সদ্যোজাত সন্তানকে বিক্রি। অসমের গুয়াহাটিতে এমনই গুরুতর অভিযোগে আটক দম্পতি। গুয়াহাটির বাসিন্দা ওই দম্পতি নলবাড়ি জেলার এক পরিবারের কাছে তাঁদের পাঁচ দিনের সন্তানকে বিক্রি করেছেন বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে।

শিশু বিক্রি, দম্পতি আটক গুয়াহাটিতে
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: সদ্যোজাত সন্তানকে বিক্রি। অসমের গুয়াহাটিতে এমনই গুরুতর অভিযোগে আটক দম্পতি। গুয়াহাটির বাসিন্দা ওই দম্পতি নলবাড়ি জেলার এক পরিবারের কাছে তাঁদের পাঁচ দিনের সন্তানকে বিক্রি করেছেন বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে। এরপরই তৎপরতার সঙ্গে শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনে পুলিশ। নুনমাটি থানার পুলিশ অভিযুক্ত দম্পতি বিনোদ তামুলি ও সুমিত্রা গোস্বামীকে শহরের পাথরকোয়ারি এলাকা থেকে আটক করে। অভিযুক্ত বাবা-মা জানান, আর্থিক অভাবের কারনেই সন্তান বিক্রি করেছেন তাঁরা। ঠিক কী পরিস্থিতিতে এবং কত টাকার বিনিময়ে এই শিশুটিকে বিক্রি করা হয়েছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ