Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

দেশে প্রথম ডেঙ্গু টিকা, অনুমোদন মিলল কেন্দ্রীয় সরকারের

দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন এল। অনুমোদন পেল ওষুধ ও টিকা সংক্রান্ত বিষয়ে শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার।

দেশে প্রথম ডেঙ্গু টিকা, অনুমোদন মিলল কেন্দ্রীয় সরকারের
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন এল। অনুমোদন পেল ওষুধ ও টিকা সংক্রান্ত বিষয়ে শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার। ‘কিউডেঙ্গা’ নামের এই টিকা চার ধরনের ডেঙ্গু ভাইরাসের (ডেঙ্গু ১-৪) ক্ষেত্রেই কার্যকর বলে দাবি করেছে নির্মাতা সংস্থা। টিকাটির ক্ষেত্রে তিনমাস অন্তর দুটি ডোজ নিতে হবে। ডেঙ্গুর চার ধরনের ভাইরাসের ক্ষেত্রেই এটি সাতবছর পর্যন্ত সুরক্ষা দেবে। ক্লিনিক্যাল ট্রায়ালে বিভিন্ন দেশের ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। তাঁদের ক্ষেত্রে টিকার সার্থকতা যাচাই করে তবেই আনা হয়েছে এটি। এমনই দাবি করেছে নির্মাতা সংস্থা।

Advertisement

জানিয়েছে, পরিস্থিতিভেদে ৮০-৯০ পতাংশ কার্যকর এটি। ভারতে ৪ থেকে ৬০ বছর বয়সিদের দেওয়া যাবে। তবে আগে ডেঙ্গু হয়েছে বা ডেঙ্গু আক্রান্তদের ক্ষেত্রে এই টিকা প্রযোজ্য নয়। 
সংস্থার এক মুখপাত্র রাতে জানান, ২০২৭ সালের প্রথমার্ধ্বে এই টিকা বাজারে আসবে। যদিও দাম কত হতে পারে, তা খোলাসা করা হয়নি। ওই বার্তায় তারা জানিয়েছে, ৪৩টি দেশে এই টিকা অনুমোদন পেয়েছে। এখনও পর্যন্ত ৩ কোটি ২০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে আরও কমপক্ষে আরও তিনটি ডেঙ্গু টিকা। তবে বিশ্বজুড়েই ডেঙ্গু টিকা নিয়ে বিতর্কও কম হয়নি। ডেঙ্গুর একটি টিকা ফিলিপিন্স ও ব্রাজিলে বিক্রি বন্ধ করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ