তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভায় আজ, মঙ্গলবার বোর্ড অব কাউন্সিলরের বৈঠক ডাকা হয়। সেখানে ভাইস চেয়ারম্যান-সহ ১১ জন কাউন্সিলর এসে এক্সিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। এনিয়ে দাঁইহাট শহরের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকেও দাঁইহাট পুরসভার কাউন্সিলদের নিয়ে বৈঠক করা হয়েছে। কিন্তু তারপর বরফ গলেনি বলে সূত্রের খবর।



