Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাউন্সিলারের এসসি সার্টিফিকেট বাতিল

বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার টুম্পা রায়ের (বিশ্বাস) তফসিলি জাতিগত (এসসি) শংসাপত্র বাতিল করল মহকুমা প্রশাসন।

কাউন্সিলারের এসসি সার্টিফিকেট বাতিল
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার টুম্পা রায়ের (বিশ্বাস) তফসিলি জাতিগত (এসসি) শংসাপত্র বাতিল করল মহকুমা প্রশাসন। গত ২৩ জুলাই তাঁর শংসাপত্র বাতিল করেন মহকুমা শাসক শুভম মৌর্য। যদিও বিষয়টি সদ্য প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে ডিসেম্বর মাসে এসসি সার্টিফিকেট পেয়েছিলেন বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার টুম্পা রায় বিশ্বাস। পরবর্তীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আইনজীবী ধীমান বোস টুম্পা রায়ের তফসিলি জাতি শংসাপত্রকে চ্যালেঞ্জ করে তা বাতিলের দাবি জানান। দীর্ঘ লড়াইয়ের পর জুলাই মাসের ২৩ তারিখে কাউন্সিলারের জাতিগত শংসাপত্র বাতিল করেন মহকুমা শাসক। টুম্পা রায় বলেন, বাবা নিয়ম মেনে তফসিলি জাতি শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন। বাবা মারা যাওয়ার পর শংসাপত্র পেয়েছি। আমি শংসাপত্রটি ব্যবহার করিনি। মহকুমা প্রশাসনের তরফ থেকে সার্টিফিকেট বাতিল হতেই সেটি জমা দিয়ে দিয়েছি। কাউন্সিলার আরও জানান, ১২ নম্বর ওয়ার্ড জেনারেল সিট। এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ওই সার্টিফিকেটের সঙ্গে পুরসভার কোনো সম্পর্ক নেই। আইনজীবী ধীমান বোস বলেন, জাল নথি ব্যবহার করে কাউন্সিলার শংসাপত্র তৈরি করেছিলেন। দীর্ঘ লড়াই শেষে জয়ী হলাম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ