Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স দু’বছরের জন্য বাতিল কাউন্সিলের, আদালতে যাচ্ছেন প্রাক্তন সাংসদ

ডিগ্রি বিতর্কে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং আইএমএ’র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডাক্তার শান্তনু সেনের লাইসেন্স দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স দু’বছরের জন্য বাতিল কাউন্সিলের, আদালতে যাচ্ছেন প্রাক্তন সাংসদ
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিগ্রি বিতর্কে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং আইএমএ’র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডাক্তার শান্তনু সেনের লাইসেন্স দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার ডাঃ সেনকে শুনানিতে ডাকা হয়। তাঁর বক্তব্য শোনার পর ডাক্তার সুদীপ্ত রায়ের সভাপতিত্বে কাউন্সিলের এক বৈঠকে (এক্সট্রা অরডিনারি মিটিং) এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, শান্তনুবাবুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি প্রেসক্রিপশনে এফআরসিপি (গ্লাসগো) বলে নিজেকে দাবি করছেন, কিন্তু কোথাও স্পষ্টভাবে এই কথা বলছেন না যে, সেটি কোন‌ও ডিগ্রি নয়, ডিপ্লোমা। এভাবে তিনি সাধারণ মানুষ তথা রোগীদের বিভ্রান্ত করছেন। যদিও শান্তনুবাবু জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রতিহিংসামূলক। তিনি কোন‌ও অন্যায় করেননি। তাই আইনের দ্বারস্থ হচ্ছেন। তাঁকে নিয়ে সিদ্ধান্ত তিনি জানতে পারলেন না, অথচ অল্পক্ষণের মধ্যেই সমস্ত মিডিয়া তা জেনে গেল! 
আইএমএ’র এই প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আরও জানান, তাঁর এফআরসিপি এবং এফআইএএমএস দুটি জায়গার‌ই শংসাপত্র রয়েছে। এই শংসাপত্রগুলিকে নথিভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কাউন্সিল তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েও বসে আছে কিন্তু তা নথিভুক্ত করেনি। 
অন্যদিকে, কাউন্সিল সভাপতি ডাক্তার রায় বলেন, ‘অপরাধের গুরুত্ব বিবেচনা করে সদস্যরা শান্তনুবাবুর রেজিস্ট্রেশন পাঁচবছরের জন্য বাতিল করার পক্ষে ছিলেন। বিষয়টি আমরা সহানুভূতির সঙ্গেই বিচার করে তা কমিয়ে দু’বছর করেছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ