Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উম-পুনে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি, অভিযোগ দায়ের ফলতা থানায়, অভিষেকের ভূমিকা খতিয়ে দেখার আরজি

ঘূর্ণিঝড় উম-পুনে ক্ষতিপূরণের টাকা নিয়ে ফলতায় দুর্নীতি হয়েছিল। ক’দিন আগেই এই বিধানসভা এলাকায় এক সরকারি অনুষ্ঠানে এসে এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উম-পুনে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি, অভিযোগ দায়ের ফলতা থানায়, অভিষেকের ভূমিকা খতিয়ে দেখার আরজি
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় উম-পুনে ক্ষতিপূরণের টাকা নিয়ে ফলতায় দুর্নীতি হয়েছিল। ক’দিন আগেই এই বিধানসভা এলাকায় এক সরকারি অনুষ্ঠানে এসে এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এ নিয়ে লিখিত অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। শুক্রবার ফলতা থানায় তথ্যপ্রমাণ সহ নথি জমা দিয়ে নালিশ জানালেন তিনি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া নিয়ে বড়োসড়ো দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। এই ঘটনায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৎকালীন বিডিও, দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক, বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ভূমিকা তদন্ত করে দেখার আরজি জানিয়েছেন অভিজিৎবাবু। পাশাপাশি ওই ঘূর্ণিঝড়ে মৎস্যজীবীদের ক্ষতিপূরণের টাকাও নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ। এই খাতে ২.৬৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ