Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কুপার কনোলির ব্যাটে দুরন্ত জয় পাঞ্জাবের

শ্রেয়স আয়ার বনাম শুভমান গিল! এভাবেই চিহ্নিত হচ্ছিল মঙ্গলবারের ম্যাচ। দুই ক্যাপ্টেনই গতবছর আইপিএলে ছশোর বেশি রান করেছেন।

কুপার কনোলির ব্যাটে দুরন্ত জয় পাঞ্জাবের
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: শ্রেয়স আয়ার বনাম শুভমান গিল! এভাবেই চিহ্নিত হচ্ছিল মঙ্গলবারের ম্যাচ। দুই ক্যাপ্টেনই গতবছর আইপিএলে ছশোর বেশি রান করেছেন। কিন্তু বিশ্বকাপজয়ী স্কোয়াডে কেউই ছিলেন না। এবারের কোটিপতি লিগ তাই উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রথম ম্যাচে দু’জনের ব্যাট থেকে এল না বড় রান। গুজরাত টাইটান্সের ক্যাপ্টেনের সংগ্রহ ২৭ বলে ৩৯। আর শ্রেয়স করলেন ১১ বলে মাত্র ১৮। তবে অধিনায়কের ব্যর্থতার দিনে পাঞ্জাবকে জেতালেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার কুপার কনোলি (৪৪ বলে অপরাজিত ৭২)। তাঁর এই দুরন্ত ইনিংসের সুবাদে ৫ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় পেল প্রীতি জিন্টার দল (১৬৫-৭)। মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে গুজরাত ৬ উইকেটে তুলল ১৬২। গিল ছাড়া গুজরাতের হয়ে রান পেলেন জস বাটলার (৩৩ বলে ৩৮), গ্লেন ফিলিপস (১৭ বলে ২৫)।

Advertisement

মন্থর বাইশ গজকে দারুণভাবে কাজে লাগালেন পাঞ্জাবের যুজভেন্দ্র চাহাল (২-২৮), বিজয়কুমার ব্যাশক (৩-৩৪)। জবাবে শুরুতেই ফেরেন প্রিয়াংশু আর্য্য (৭)। সেই ধাক্কা সামলে প্রভসিমরন সিং (৩৭) ও কুপার কনোলির জুটিতে ওঠে ৭৬ রান। এই পর্বে মনে হয়েছিল, খুব সহজেই জয় পাবে পাঞ্জাব। তবে শ্রেয়স, শশাঙ্ক (৪) ও মার্কাস স্টয়নিসকে (০) ফিরিয়ে গুজরাতকে ম্যাচে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। একপ্রান্ত থেকে লড়াই চালিয়ে যান কুপার। শেষের দিকে তাঁকে সঙ্গ দেন হাভিয়ের বার্টলি (৫ বলে অপরাজিত ১১)।

সম্পর্কিত সংবাদ