Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

ছত্তিশগড়ে দেড় কোটি টাকার রান্নার গ্যাস চুরি, গ্রেপ্তার ৩

দেশজুড়ে জ্বালানির সংকটের মধ্যেও ছত্তিশগড়ে চলছিল দেদারে রান্নার গ্যাস চুরি।

ছত্তিশগড়ে দেড় কোটি টাকার রান্নার গ্যাস চুরি, গ্রেপ্তার ৩
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ লেগেছে ভারতেও। দেশজুড়ে জ্বালানির সংকটের মধ্যেও ছত্তিশগড়ে চলছিল দেদারে রান্নার গ্যাস চুরি। প্রায় ৯০ মেট্রিক টনের বেশি এলপিজি চুরি গিয়েছে, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ডিসেম্বরে। মহাসমুন্দ জেলার জঙ্গল থেকে ছ’টি এলপিজি ভর্তি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় এফআইআর দায়ের করে পুলিশ। তারপর থেকে মার্চ মাস পর্যন্ত ট্যাঙ্কারগুলি পুলিশের হেপাজতেই ছিল। কিন্তু গরমকালে দুর্ঘটনার আশঙ্কায় সেগুলি নেওয়ার অনুরোধ জানানো হয় জেলাশাসককে। গত ৩০ মার্চ ট্যাঙ্কারগুলি খাদ্যদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সেখান থেকেই তা পৌঁছে যায় এক অভিযুক্তের কাছে। ওই ব্যক্তি আবার রায়পুরে একটি এলপিজি সরবরাহকারী সংস্থার ডিলার। এই ঘটনায় ব্যাপক গাফিলতি দেখছেন তদন্তকারীরা। জেলাশাসক ও খাদ্যদপ্তরের কাছে হস্তান্তরের আগে ট্যাঙ্কারগুলিতে কী পরিমাণ গ্যাস ছিল, তা ওজন করা হয়নি বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছে, গত ৩০ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে ট্যাঙ্কারগুলি থেকে ফের গ্যাস চুরি যায়। তদন্তে দেখা গিয়েছে, অভিযুক্তের গ্যাস সংস্থা এপ্রিল মাসে গ্যাস সংস্থার থেকে মাত্র ৪৭ মেট্রিক টন গ্যাস কিনেছিল। আর কোনো স্টল ছিল না তাদের। কিন্তু ওই মাসে তারা ১০৭ মেট্রিক টন গ্যাস বিক্রি করে। এই ঘটনায় খাদ্যদপ্তরের এক অফিসার, অভিযুক্ত ডিলার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ