Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও মহার্ঘ রান্নার গ্যাস, কলকাতায় কত হল দাম?

জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। তার মধ্যেই ফের বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ। আজ রবিবার থেকে সিলিন্ডার পিছু গ্যাসের দাম এক ধাক্কায় ২৯ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলি।

আরও মহার্ঘ রান্নার গ্যাস, কলকাতায় কত হল দাম?
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। তার মধ্যেই ফের বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ। আজ রবিবার থেকে সিলিন্ডার পিছু গ্যাসের দাম এক ধাক্কায় ২৯ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলি। এর ফলে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯৬৮ টাকা। ৫ কেজি সিলিন্ডার কিনতে হবে ৩৫৮ টাকা ৫০ পয়সায়। আগে থেকে বুকিং করা থাকলেও রবিবার থেকে গ্যাস নেওয়ার সময় এই বর্ধিত দাম দিতে হবে গ্রাহককে। গত তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ানো হল। 

Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ে। সেই অবস্থায় ৭ মার্চ ১৪.২ কিলো গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা করে বাড়ানো হয়েছিল। কলকাতায় রান্নার গ্যাসের দাম হয় ৯৩৯ টাকা। তিন মাসের মধ্যে তা বেড়ে হল ৯৬৮ টাকা। গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা হতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। দলের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মোদির দাম বৃদ্ধির চাবুক আবার চলল জনতার উপর। মোদির নীতি একটাই—সাধারণ মানুষের থেকে টাকা তুলে ধনী বন্ধুদের কোষাগার ভরতি কর।’ সূত্রের খবর, গত ৭ মার্চ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাজুয্য রেখে দাম বাড়ানো হয়নি। আংশিক দামবৃদ্ধির পরেও গ্যাস সংস্থাগুলির লোকসান থেকেই যায়। শনিবার রাতে দামবৃদ্ধির আগে সিলিন্ডার পিছু ৭০৩ টাকা করে লোকসান হচ্ছিল। তাই দাম বাড়িয়ে লোকসান কিছুটা কমানো হল। বাজার বিশেষজ্ঞদের মতে, তেল সংস্থাগুলির বোঝা কমাতে আরও কয়েক দফায় বাড়ানো হতে পারে গ্যাসের দাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ