Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা বেড়ে হল ২৩ আগস্ট

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করার কথা ছিল ১৬ আগস্টের মধ্যে। শুক্রবার সেই সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা বেড়ে হল ২৩ আগস্ট
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করার কথা ছিল ১৬ আগস্টের মধ্যে। শুক্রবার সেই সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে মৌখিকভাবে একথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সূত্রের খবর, এরাজ্যে এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি। সময়সীমা বৃদ্ধির ফলে আরও বেশি নাম তোলা যাবে। তবে প্রথমে ১৬ এবং পরে ২৩ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে কেন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ জমছে ডিস্ট্রিবিউটর মহলে। কারণ, সবটাই চলছে সামাজিক মাধ্যমে, মৌখিকভাবে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজে। ডিস্ট্রিবিউটরদের একাংশ জানিয়েছে, আজ শনিবার অনেকেই বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত গ্যাস অফিস খোলা রাখবে। সম্পূর্ণ স্বেচ্ছায় তাদের এই উদ্যোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ