Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রান্নার গ্যাসের সংকট, ডিলার-ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠকে প্রশাসন

রান্নার গ্যাসের সংকট নিয়ে জলপাইগুড়িতে চরম দুর্ভোগ। তড়িঘড়ি গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসন।

রান্নার গ্যাসের সংকট, ডিলার-ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠকে প্রশাসন
  • ১২ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রান্নার গ্যাসের সংকট নিয়ে জলপাইগুড়িতে চরম দুর্ভোগ। তড়িঘড়ি গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসন। কোন ডিলাদের কাছে কত সিলিন্ডার মজুত রয়েছে তা জানতে চাওয়া হয়। ডিলাররা জানান, তাঁদের কাছে এই মুহূর্তে কোনও স্টক নেই। গত দু'দিন ধরে গ্যাসের গাড়ি ঢুকছে না। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার না থাকায় তা দেওয়া যাচ্ছে না।

Advertisement

অপরদিকে, গ্রাহকদের অভিযোগ, সার্ভারের কারণে গ্যাস বুকই করা যাচ্ছে না। কালোবাজারি হচ্ছে গ্যাসের। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, পুলিশ সতর্ক রয়েছে। গ্যাসের কালোবাজারির অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিলারদের বলা হয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে। কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশকে নজর রাখতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ