Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

গ্রামাঞ্চলেও এবার রান্নার গ্যাসের বুকিংয়ের সময়সীমা কমে ২৫ দিন

রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বড়োসড়ো রদবদল। এখন থেকে গ্রামীণ এলাকায় গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন থেকে কমে হল ২৫ দিন।

গ্রামাঞ্চলেও এবার রান্নার গ্যাসের  বুকিংয়ের সময়সীমা কমে ২৫ দিন
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বড়োসড়ো রদবদল। এখন থেকে গ্রামীণ এলাকায় গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন থেকে কমে হল ২৫ দিন। সোমবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ও গ্যাস সংকটের কথা মাথায় রেখে এর আগে শহরে ২৫ দিন পর নতুন করে গ্যাসের বুকিং করা যেত। আর গ্রামীণ এলাকায় প্রথম সিলিন্ডার ডেলিভারির ৪৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ধার্য  হয়েছিল। এখন থেকে গ্রাম ও শহরে গ্যাস বুকিংয়ের সময়সীমার সেই ফারাক রইল না। সবাই ২৫ দিন পরই নতুন গ্যাস বুকিং করতে পারবেন। 

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, বর্তমানে গ্যাসের জোগান স্বাভাবিক । সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন মন্ত্রী। উল্লেখ্য,গত  জুন মাসেই বাণিজ্যিক গ্যাসের উপর জারি সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। 
আমেরিকা, ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হরমুজ প্রণালী। এর জেরে গ্যাসের দামবৃদ্ধি, জোগান কমে যাওয়া, একাধিক হোটেল-রেস্তরাঁ বন্ধ সহ নানা সমস্যার সাক্ষী থেকেছে গোটা দেশ। যুদ্ধ আবহে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না। তাই আগেভাগে অতিরিক্ত সিলিন্ডার বুকিং অর্থাৎ প্যানিক বুকিং ও কালোবাজারির মতো ঘটনাও সামনে এসেছিল। তাই পরিস্থিতির সামাল দিতে কেন্দ্রীয় সরকারের তরফে বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতেই বদলে গেল বুকিংয়ের নিয়ম।

Advertisement
সম্পর্কিত সংবাদ