Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের ছবি ঘিরে সংঘাত

জল্পনা ছিলই। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির মুক্তি পিছচ্ছে।

রণবীরের ছবি ঘিরে সংঘাত
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জল্পনা ছিলই। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির মুক্তি পিছচ্ছে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনয় করছেন এই ছবিতে। এই কাস্টিংয়ের কারণে সঞ্জয়লীলা পরিচালিত ছবিটি ঘিরে আগ্রহ রয়েছে দর্শকমহলে। চলতি বছর আগস্টে ছবিটি রিলিজ করার ভাবনায় ছিলেন নির্মাতারা। তবে নভেম্বরে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ ছবির মুক্তি পাওয়ার কথা। সেই সিনেমায় মুখ্য ভূমিকায় রণবীর। ফলে অভিনেতার দু’টি ছবি কম সময়ের ব্যবধানে মুক্তি পাওয়ার ঘোষণায় হতাশ হয়েছিলেন ‘রামায়ণ’ ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা। তাঁরা চেয়েছিলেন, অন্তত ছ’মাস ব্যবধান থাক, দু’টি ছবির মুক্তির ক্ষেত্রে। সূত্রের খবর, এই কারণে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটি পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘাত এড়িয়ে যেতেই এই আপসের সিদ্ধান্ত সঞ্জয়ের। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা। চলতি বছর জুনের মধ্যে শ্যুটিং শেষ করবেন সঞ্জয়লীলা। এর আগে ঠিক করা হয়েছিল মার্চের মধ্যে শ্যুটিং শেষ করা হবে। তবে বিশেষ কারণে তা সম্ভব হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ