Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গোল্ডেন বল রড্রিকে দেওয়া নিয়ে বিতর্ক

বিশ্বকাপে গোল্ডেন বল পেলেন রড্রি, কিন্তু বিতর্কে জড়িয়েছেন মেসি ও জ্লাটন। ফুটবল প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। বিস্তারিত পড়ুন।

গোল্ডেন বল রড্রিকে দেওয়া নিয়ে বিতর্ক
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বিশ্বকাপের পুরস্কার বিতরণীতের মঞ্চেও বিতর্ক পিছু ছাড়ল না। এবারের কাপযুদ্ধে সেরা ফুটবলার নির্বাচিত হন স্পেনের অধিনায়ক রড্রি। তাঁর হাতেই ওঠে গোল্ডেন বল। পুরস্কার মঞ্চে তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্তিনা গ্যালারি থেকে ভেসে আসে ‘ভুউউউ’ ধ্বনি। মাঠের এই ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। স্প্যানিশ মিডিওর হাতে সোনার বল নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ফুটবলাররা। সুইডিশ তারকা জ্লাটন ইব্রাহিমোভিচের বক্তব্য, ‘বিশ্বকাপে লিও’র ঝুলিতে রয়েছে ৮টি গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে, রড্রি না গোল করেছেন, না করিয়েছেন। এমনকি, মেসি যেখানে পাঁচবার ম্যাচের সেরা হয়েছেন, রড্রির ক্ষেত্রে সংখ্যাটা মাত্র এক। তাহলে কোন যুক্তিতে গোল্ডেন বল পেলেন স্প্যানিশ তারকা?’ ফিফার যুক্তি যদিও আগে থেকেই ঠিক করা ছিল। মঞ্চে রড্রিকে ডেকে নেওয়ার সময়েই ধারাভাষ্যে জানিয়ে দেওয়া হয়েছিল, গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দ মেলে ধরার পুরস্কার এই ট্রফি। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই সাফাই মানতে নারাজ তারা। উল্লেখ্য, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে সোনার বল জিতেছিলেন মেসি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ