Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বর্ষপূর্তিতে বিতর্কে

বর্ষপূর্তি হল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’র। এই ছবির হাত ধরেই গত বছর বলিউডে ডেবিউ করেছিলেন অহন পাণ্ডে ও অনীত পাড্ডা।

বর্ষপূর্তিতে বিতর্কে
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

  বর্ষপূর্তি হল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’র। এই ছবির হাত ধরেই গত বছর বলিউডে ডেবিউ করেছিলেন অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল নতুন জুটির রসায়ন। তবে একবছর পূর্তির আবহেই বিতর্কে জড়িয়েছে এই ছবি। সম্প্রতি সিনেমার মিউজিক কম্পোজার তানিষ্ক বাগচী সমাজমাধ্যমে জানিয়েছিলেন, এখনও পুরো পারিশ্রমিক পাননি তিনি। ছবির টাইটেল ট্র্যাকের জন্য ৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে তাঁর। যদিও পোস্টটি পরবর্তীতে ডিলিট করেছেন তানিষ্ক। পাশাপাশি তাঁর অভিযোগ সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। তাদের দাবি, চুক্তি অনুযায়ী সকলের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ