Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় কৃষি সমবায়ের নিয়ন্ত্রণ তৃণমূলের হাতেই

হুগলির পাণ্ডুয়ার একটি সমবায় সমিতির পরিচালন পর্ষদের দখল ফের গেল তৃণমূলের হাতে

পাণ্ডুয়ায় কৃষি সমবায়ের নিয়ন্ত্রণ তৃণমূলের হাতেই
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির পাণ্ডুয়ার একটি সমবায় সমিতির পরিচালন পর্ষদের দখল ফের গেল তৃণমূলের হাতে। মঙ্গলবার পাণ্ডুয়ার পাকড়ি-রাধানগর কৃষি সমবায়ের বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালন সমিতি গড়া হয়। এই নির্বাচনে সমিতির কর্তৃত্ব তৃণমূলের হাতেই রইল। জানা গিয়েছে, বৈঠকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি, কৃষকদের ঋণ দেওয়ার পদ্ধতি সরলীকরণ সহ একগুচ্ছ নতুন প্রকল্প নিয়ে চর্চা হয়েছে। নতুন কমিটির তরফে জানানো হয়েছে, কৃষকদের সুবিধার জন্য কাজ করাই হবে একমাত্র লক্ষ্য। এনিয়ে পাণ্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার বলেন, ওই সমবায়ে কী হয়েছে, খোঁজ নিয়ে দেখব। তবে সমবায়ে কোনো রাজনৈতিক নির্বাচন হয় না। মানুষের জন্য কাজ হচ্ছে কি না, সেটাই গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ