Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার ঠিকাদার

আলিপুরদুয়ারে সরকারি প্রকল্পে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে ঠিকাদার পাপাই ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার ঠিকাদার
  • ৩ জুন, ২০২৬ ১৫:৫০
Prefer us on Google

সরকারি প্রকল্পের কাজ না করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই ঘটনায় আলিপুরদুয়ারের মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান বুবুন রায়ের স্বামী মানস রায়কে আগেই গ্রেপ্তার করেছিল পুলিস। এবার ওই দুর্নীতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। ধৃত ঠিকাদারের নাম পাপাই ভৌমিক। জানা গিয়েছে, মানস রায় যুব তৃণমূলের জেলা সহ সভাপতি ছিলেন। তিনি এখনও পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ এবার পাকড়াও করল ওই ঠিকাদারকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ