Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজনৈতিক দলের হয়ে পোস্ট ফেসবুকে, সাসপেন্ড কনস্টেবল

একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক কনস্টেবলকে সাসপেন্ড করল লালবাজার

রাজনৈতিক দলের হয়ে পোস্ট ফেসবুকে, সাসপেন্ড কনস্টেবল
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক কনস্টেবলকে সাসপেন্ড করল লালবাজার। ওই কনস্টেবলের নাম রামকৃষ্ণ কয়াল। কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি তিনি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ২৭ মিনিট ধরে চলে সেই ভিডিও। সেই ভিডিও ভাইরাল হতেই লালবাজারের উর্ধ্বতন কর্তাদের নজরে আসে। সোমবার লালবাজারের যুগ্ম পুলিশ কমিশনার (সদর) সুদীপ সরকার ওই কনস্টেবলকে সাসপেন্ড করার নির্দেশ দেন। লালবাজার জানিয়েছে, কনস্টেবলের এই কীর্তি সার্ভিস বিধি লঙ্ঘন করেছে। সেকারণেই সাসপেন্ড করা হয়েছে রামকৃষ্ণকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ